Breaking News
recent

দীর্ঘ ৫ বছর পর এখন থেকে প্রতি সপ্তাহে স্টীমার মোড়েলগঞ্জ থেকে খুলনায় যাবে।


ঢাকা থেকে খুলনাগামী বিআইডব্লিউটিসি এর স্টীমার সার্ভিস ২০১১ সাল থেকে বন্ধ হয়ে যায়। তখন থেকে ঢাকা থেকে ছেড়ে এসে মোড়েলগঞ্জ ঘাটে এসে অবস্থান গ্রহন করেন। পরেরদিন আবার মোড়েলগঞ্জ ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্যোশে ছেেেড় যেতো। সম্প্রতি ঘষিয়াখালী নদীর ন্যব্যতা ফিরে পাওয়ায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ সপ্তাহে ১দিন স্টিমার খুলনা যাওয়ার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ ৫ বছর পর এখন থেকে প্রতি সপ্তাহে স্টীমার মোড়েলগঞ্জ থেকে খুলনায় যাবে।
গতকাল বৃহস্পতিবার মাত্র ২ জন যাত্রী নিয়ে এমভি মধুমতি স্টিমার মোড়েলগঞ্জ ঘাট থেকে দুপুর ২টায় খুলনার উদ্যোশ্যে রওনা দেয়। গত ৩০ নভেম্বর সকালে ঢাকার সদরঘাট থেকে স্টীমার ছাড়ে আসে খুলনার উদ্দেশ্যে। বিআইডব্লিউটিসি খুলনার ম্যানেজার আব্দুল মান্নান বলেন, স্টীমার সার্ভিস চালুর বিষয়ে ঢাকা থেকে জানানো হয়েছে। খুলনা, মংলা, মোড়েলগঞ্জ, সন্ন্যাসী, বড় মাছুয়া, হুলার হাট, কাউখালী, ঝালোকাঠী, বরিশাল, চাঁদপুর ঢাকা এ রুটে এখন থেকে এ স্টীমার চলবে।
Fandfsoftware

Fandfsoftware

No comments:

Post a Comment

Powered by Blogger.